মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দ্বিতীয়বারের মতো বড় ব্যবধানে জিতলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচিত মুখ এবং উদীয়মান মুসলিম নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন। রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট- আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী।

সোমবার (৪ মে) বিকেলে সব রাউন্ডের গণনা শেষে প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শওকত মোল্লাকে বিপুল ব্যবধানে পরাজিত করেন।

নওশাদ সিদ্দিকী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত মোল্লার চেয়ে ২৮ হাজার ৩১৬ ভোটে এগিয়ে আছেন।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী ২৬ হাজার ১৫১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেস। এজন্য এবারের লড়াইটা ছিল নওশাদের জন্য নিজের দুর্গ রক্ষার চ্যালেঞ্জ। আর শওকত মোল্লার জন্য ছিল হারানো জমি পুনরুদ্ধারের সংগ্রাম।

নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের প্রভাবশালী ফুরফুরা পীর পরিবারের সদস্য। তরুণ নেতা হিসেবে তিনি গত কয়েক বছর ধরে বেশ আলোচিত হচ্ছেন।

পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতা দখলে পথে। টানা ১৫ বছর ধরে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের পতন হচ্ছে।

দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে পশ্চিমবঙ্গে রেকর্ড ৯২.৯৩ শতাংশ ভোট পড়েছে, যা রাজ্যের সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ