মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মার্কিন হামলায় ইরানের ৫ বেসামরিক নিহতের দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর হামলায় পাঁচ বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সোমবারের  (৪ মে) ওই অভিযানে লক্ষ্যবস্তু করা নৌযানগুলো সামরিক নয়, বরং পণ্য ও যাত্রীবাহী বেসামরিক জাহাজ ছিল বলে জানানো হয়েছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে এক সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের দাবির পর ইরানি কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে দেখেছে, ওমান উপকূলের খাসাব এলাকা থেকে ইরানের দিকে আসা দুটি ছোট পণ্যবাহী নৌকায় গুলি চালানো হয়।

তার দাবি, এসব নৌযানের সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কোনো সম্পর্ক ছিল না এবং এতে পাঁচজন নিহত হন।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি তৈরি করা ইরানি স্পিডবোট ধ্বংস করতে সি হক ও অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করা হয়। তাদের দাবি, ছয়টি ইরানি দ্রুতগতির নৌযানকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

মার্কিন পক্ষ বলছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে চলমান অভিযানের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ