আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে জমিয়তে উলামায়ে উত্তর প্রদেশের উদ্যোগে ‘সাম্প্রদায়িকতা ও ঘৃণার বিরুদ্ধে হিন্দু-মুসলিম ঐক্য সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) অটল বিহারী বাজপেয়ী সায়েন্টিফিক কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, সমাজকর্মী ও আইনজীবীরা অংশ নেন।
সম্মেলনে সভাপতির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী। এছাড়া বক্তব্য দেন বারাণসীর সংকট মোচন হনুমান মন্দিরের মহন্ত ড. বিশ্বম্ভর নাথ মিশ্র, ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিংহসহ বিভিন্ন ধর্ম ও পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
