সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

দেশের প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করা মুসলমানের জন্য স্বাভাবিক বিষয় হলেও ‘দেশভক্ত’ বা ‘দেশভক্তি’ শব্দ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভারতের আলোচিত ইসলামি বক্তা মুফতি শামাইল নদভী।

১৫ আগস্ট ও ২৬ জানুয়ারি উপলক্ষে মুসলমানদের দেশপ্রেম প্রকাশের বিষয়ে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি শামাইল নদভী বলেন, একজন মুসলমান নিজের দেশকে ভালোবাসতে পারেন এবং দেশের প্রতি বিশ্বস্তও থাকতে পারেন। তবে নিজের পরিচয় বা দেশপ্রেম প্রকাশের ক্ষেত্রে ‘দেশভক্ত’ কিংবা ‘দেশভক্তি’ শব্দ ব্যবহার থেকে বিরত থাকা উচিত।

এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘ভক্তি’ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। এর অর্থের মধ্যে ভক্তি, নিবেদন, উপাসনা ও পূজার মতো ভাবার্থ রয়েছে। আর মুসলমানের ইবাদত কেবল মহান আল্লাহর জন্যই নির্ধারিত।

তিনি বলেন, দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে মুসলমানরা ‘দেশপ্রেমী’ বা ‘দেশপ্রেম’ শব্দ ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ প্রকাশ করা সম্ভব, আবার আকিদার বিষয়টিও অক্ষুণ্ন থাকে।

মুফতি শামাইল নদভী আরও বলেন, দেশকে ভালোবাসা কোনোভাবেই ভুল নয়। মানুষ স্বভাবগতভাবেই নিজের জন্মভূমি ও মাতৃভূমির প্রতি ভালোবাসা অনুভব করে। তবে দেশপ্রেম প্রকাশের ক্ষেত্রে এমন শব্দ বেছে নেওয়া উচিত, যা ব্যক্তির আকিদা ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সূত্র: ইউএনএ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ