বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু মাওলানা ড. আনযার হুসাইন মিয়া রহ.: বর্ণাঢ্য খেদমতে সমৃদ্ধ জীবন

অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক-

পবিত্র কাবাঘরের চারপাশে স্থাপিত অস্থায়ী প্রতিবন্ধকতা (ব্যারিয়ার) অপসারণ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর মুসল্লিরা আবারও কাবার উত্তরাংশে অবস্থিত ঐতিহাসিক হিজরে ইসমাঈল এলাকায় প্রবেশের সুযোগ পাচ্ছেন।

সোমবার (২২ জুন) সকালে ব্যারিয়ার সরিয়ে নেওয়ার পর সর্বপ্রথম একদল নারী মুসল্লি হিজরে ইসমাঈলে প্রবেশ করেন। এ সময় তারা নফল নামাজ আদায়, দোয়া ও ইবাদতে অংশ নেন। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে তা ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

হিজরে ইসমাঈল, যা ‘হাতিম’ নামেও পরিচিত, পবিত্র কাবার অংশ হিসেবে বিবেচিত। ইসলামি ঐতিহ্য অনুযায়ী, কাবাঘর পুনর্নির্মাণের সময় কুরাইশরা পর্যাপ্ত হালাল অর্থের অভাবে এ অংশটি মূল কাঠামোর বাইরে রেখে দেয়। তাই মুসল্লিরা হিজরে ইসমাঈলের ভেতরে নামাজ আদায়কে বিশেষ ফজিলতপূর্ণ মনে করেন।

হারাম শরীফে আগত মুসল্লিদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও পরিচালনাগত প্রয়োজনে বিভিন্ন সময় কাবাঘরের আশপাশে অস্থায়ী ব্যারিয়ার স্থাপন করা হয়। সম্প্রতি কাবা শরিফ গিলাফ পরানো উপলক্ষে এই ব্যারিয়ার দেওয়া হয়েছিল।

ব্যারিয়ার অপসারণের ফলে মুসল্লিদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা গেছে। অনেকেই হিজরে ইসমাঈলে প্রবেশের সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এ সুযোগকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন। সূত্র: হারামাইন ব্রডকাস্ট

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ