সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তবে এখন পর্যন্ত নিজে ইসলাম গ্রহণের বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।

তুর্কি সংবাদমাধ্যম হাবারলারসহ একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুসলিম নারী সুহাইলা এল তাহিরির সঙ্গে ইসলামি রীতি অনুযায়ী বিয়ের পর রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।

সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন রবার্তো কার্লোস। ওই সাক্ষাতে তিনি শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন বলে দাবি করেছেন শেখ হামাদা। তবে কার্লোসের ধর্মান্তরের বিষয়ে তার নিজের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি নতুন করে আলোচনায় আসে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এমপি আলী শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর। তিনি ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে শেখ জিহাদ হামাদার সঙ্গে তার কথোপকথনের বিষয়টি তুলে ধরেন।

আলী শাহিনের ভাষ্য অনুযায়ী, শেখ জিহাদ হামাদা তাকে জানিয়েছেন, ব্রাজিল ও বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি রবার্তো কার্লোসের সঙ্গে তার আগে থেকেই যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে তাদের সাক্ষাৎ হয় এবং সেই সময় কার্লোস শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন বলে হামাদা তাকে জানান।

এদিকে, রবার্তো কার্লোসের সঙ্গে মরক্কো বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক সুহাইলা এল তাহিরির বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরও বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। এল তাহিরি ফিফা লাইসেন্সধারী খেলোয়াড় এজেন্ট হিসেবে কাজ করেন।

চলতি বছরের ১৭ আগস্ট তাদের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি নতুন করে ছড়িয়ে পড়ে। তবে এটি তাদের বিয়ের নতুন কোনো ঘটনা নয়। এর আগে জানুয়ারিতেও তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। গত ২৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে তাদের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ