সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ইউক্রেনে রাশিয়ার ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা: নারী-শিশুসহ নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

রুশ বাহিনীর ভয়াবহ ড্রোন হামলার শিকার মধ্য ইউক্রেনের শহর ক্রিভি রিহ। হামলায় নারী-শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ১৩০-এরও বেশি। আহতদের মধ্যে অন্তত ২৩ জন শিশু।

শুক্রবার (২১ আগস্ট) একটি শপিং মলে ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা চালানো হয়।  

দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রশাসনিক প্রধান আলেকজান্ডার হানঝা শনিবার (২২ আগস্ট) জানিয়েছেন, হামলার সময় ওই শপিং মলে থাকা নয়জন এখনও নিখোঁজ। 

সম্ভবত তারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। প্রসঙ্গত, ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা হলো একটি বিশেষ সামরিক কৌশল। 

এই পদ্ধতিতে প্রথম বার ড্রোন হামলা চালানোর কিছুক্ষণ পর ঠিক একই স্থানে দ্বিতীয় হামলাটি চালানো হয়। 

প্রথম হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে আসা উদ্ধারকর্মী, চিকিৎসক ও সাধারণ মানুষ যখন ঘটনাস্থলে জড়ো হন, তখন দ্বিতীয় হামলাটি চালানো হয়।

এর ফলে হতাহতের সংখ্যা সাধারণ ভাবে অনেক বেশি হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘দিনের বেলায় জনাকীর্ণ শহরে চালানো এই হামলা নিন্দনীয় ও জঘন্য।’

তার দাবি, প্রথম হামলার পর যখন দমকল ও জরুরি পরিষেবাকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারের কাজ চালাচ্ছিলেন, তখন দ্বিতীয় হামলা চালানো হয়। 

সংবাদমাধ্যম বিবিসি প্রচারিত একটি ভিডিয়োতে দেখা যায়, আগুনে জ্বলতে থাকা শপিং মলে দ্বিতীয় একটি ড্রোন হামলা চালাচ্ছে। 

শুক্রবারই দক্ষিণ ইউক্রেনের মাইকোলিভ অঞ্চলে রুশ সেনাবাহিনীর দু’টি পৃথক হামলায় চারজন নিহত হওয়ার খবর মিলেছে। 

নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর হামলার শিকার হয়েছেন দুই সাধারণ ইউক্রেনীয় নাগরিক।

সূত্র: বিবিসি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ