সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত সেরিক, মিনাব ও কেশম দ্বীপ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি ইরানের কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সেরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের ছোড়া প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। তবে কারা এ হামলা চালিয়েছে বা কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সংস্থাটি।

বার্তাসংস্থা আনাদোলুও ইরনার বরাতে একই তথ্য জানিয়েছে। অন্যদিকে ফার্স নিউজ এজেন্সি স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, সেরিক, মিনাব ও কেশম দ্বীপে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দ সমুদ্রের দিক থেকে এসেছে।

এর আগের দিন বুধবারও দক্ষিণাঞ্চলীয় শহর জাস্কের উপকূলসংলগ্ন এলাকায় সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনার খবর প্রকাশ করে ফার্স। আনাদোলুর পৃথক এক প্রতিবেদনে বলা হয়, জাস্কের দক্ষিণাঞ্চলে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এর উৎস কিংবা কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আল জাজিরাও ইরনার বরাতে জানিয়েছে, সেরিকের কয়েকটি এলাকায় শত্রুপক্ষের ছোড়া প্রজেক্টাইল আঘাত হেনেছে। তবে এ ঘটনায় হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। গত জুনে এই জলপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক সই হলেও তা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে পারেনি। সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনাকে সেই উত্তেজনার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আনাদোলু, আল-জাজিরা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ