সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মসজিদে হারাম অবরোধমুক্তির অভিযানে নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফালেহ বিন মুহাম্মদ আল-ধাহিরি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। গত ৯ সেপ্টেম্বর জেদ্দায় তাঁর মৃত্যু হয় এবং সেখানেই তাঁকে দাফন করা হয়।

১৯৭৯ সালে মক্কার মসজিদে হারামে সশস্ত্র একটি দল দখল নিয়ে হাজার হাজার মুসল্লিকে জিম্মি করলে সৌদি নিরাপত্তা বাহিনী মসজিদটি পুনর্দখলের অভিযান শুরু করে। ওই অভিযানে নেতৃত্ব দেন মেজর জেনারেল ফালেহ আল-ধাহিরি।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা ওই অবরোধের অবসান ঘটে ১৯৭৯ সালের ৪ ডিসেম্বর। সশস্ত্র হামলাকারীদের পরাজিত করে মসজিদে হারামের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে সৌদি সরকার।

সামরিক জীবনে ফালেহ আল-ধাহিরি পরবর্তী সময়ে সৌদি আরবের কিং আবদুল আজিজ মিলিটারি কলেজের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে পরিচালিত মসজিদে হারাম অবরোধমুক্তির অভিযান সৌদি আরবের সামরিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ