সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

যুক্তরাষ্ট্রে মজুত বাড়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তবে একই সাথে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার জেরে লোহিত সাগরের ইয়ানবু টার্মিনালে তেল রফতানি স্থগিত হওয়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি নিয়ে বাজার পর্যবেক্ষকরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) অনযায়ী রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৮২ সেন্টে দাঁড়ায়।

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৮৬ সেন্টে নেমে আসে।

ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসনইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম ৩ ডলারের বেশি বেড়ে লেনদেন শেষ হয়। ইয়ানবু টার্মিনালে তেল বোঝাই বন্ধ হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়ে। এর সঙ্গে ইউরোপে অপরিশোধিত তেল সরবরাহ কমিয়ে দেওয়ার সৌদি সিদ্ধান্তও বাজারে উদ্বেগ তৈরি করে।

সূত্র: আল জাজিরা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ