সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির উদ্যোগকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি বলেছেন, এ পরিস্থিতিতে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সংসদের ভেতরে ও বাইরে তাঁরা ভূমিকা রাখবেন।

রোববার (১১ অক্টোবর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাওলানা ফজলুর রহমান জানান, প্রধানমন্ত্রী তাকে ফোন করে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সরকার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে চলমান অচলাবস্থা নিরসনের বিষয়টি আলোচনায় আসে।

তিনি বলেন, সরকারের দাবি ছিল, আগে লংমার্চ প্রত্যাহার করতে হবে। অন্যদিকে পিটিআইয়ের দাবি ছিল, আগে দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে।

ফজলুর রহমান বলেন, বিষয়গুলো ছিল সরকার ও পিটিআইয়ের মধ্যকার। তবে তারা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করায় কিছু বিষয় তাদের ওপর ছেড়ে দেওয়া হয়। এ কারণে তিনি প্রধানমন্ত্রীকে প্রথমে পিটিআই নেতাদের সঙ্গে কথা বলার কথা জানান।

তিনি আরও জানান, এ বিষয়ে তিনি সুহাইল আফ্রিদি, ব্যারিস্টার গওহর, শাহরাম তারকাই ও আসাদ কায়সারের সঙ্গে কথা বলেছেন। পিটিআই নেতারা তাকে জানিয়েছেন, তাদের দাবি মেনে নেওয়া হলে লংমার্চ প্রত্যাহার করতে তারা প্রস্তুত।

মাওলানা ফজলুর রহমান বলেন, গণতন্ত্রের ওপর এমন আঘাতের বিরুদ্ধে তারা জনগণের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং সংসদের ভেতরে ও বাইরে নিজেদের রাজনৈতিক ভূমিকা অব্যাহত রাখবেন।

সূত্র: রোজনামায়ে জং

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ