শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্জাগরণে গড়ে উঠতে পারে বৈষম্যহীন রাষ্ট্র: ড. খালিদ হোসেন রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের  তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন  জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল জুমার আজানের পর বেচাকেনার বিধান কী? মাওলানা আরশাদ মাদানীর স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগের কারণ নেই’ বিনামূল্যে আস-সুন্নাহর মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা পেয়েছেন ৩৩০০ জন

‘কুরআন তেলাওয়াতে বেশি অনুসারী ও প্রতিক্রিয়া পাওয়ার আকাঙ্ক্ষাও রিয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র কুরআন তেলাওয়াত ও তা প্রচারের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি অনুসারী, প্রতিক্রিয়া ও জনপ্রিয়তা অর্জনের আকাঙ্ক্ষা থেকেও বিরত থাকতে হবে। এমন আকাঙ্ক্ষা লোকদেখানো আমল বা রিয়ার একটি রূপ হতে পারে বলে সতর্ক করেছেন মসজিদে নববীর ইমাম ও বিশিষ্ট কুরআন বিশারত শায়খ আবদুল্লাহ আল কুরাফি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পবিত্র মসজিদুল হারামে মক্কায় নিজের প্রথম দরস প্রদানকালে তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত করেন। কুরআনের বাহক ও তেলাওয়াতকারীদের উদ্দেশে তিনি বলেন, কুরআন তেলাওয়াত ও তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিয়ত যেন অধিকসংখ্যক অনুসারী ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সম্পৃক্ততা অর্জন না হয়।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরআন তিলাওয়াতকেন্দ্রিক বিভিন্ন পাতা ও অ্যাকাউন্টের ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক। অনেক তেলাওয়াতকারী ও কুরআনবিষয়ক অ্যাকাউন্টের অনুসারী এবং প্রতিক্রিয়ার সংখ্যা নিয়ে নিয়মিত গর্ব প্রকাশের প্রবণতা দেখা যায়। এ ধরনের মানসিকতা থেকে আত্মশুদ্ধি ও নিয়তের বিশুদ্ধতার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মসজিদে নববীর এই ইমাম বলেন, ইসলামে আমলের গ্রহণযোগ্যতার জন্য নিয়তের বিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কুরআন তেলাওয়াত, শিক্ষা ও প্রচারের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন—মানুষের প্রশংসা, জনপ্রিয়তা কিংবা অনুসারীর সংখ্যা বৃদ্ধি নয়। সূত্র: হারামাইন আর্কাইভ

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ