সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন রঙিন এই দুনিয়ায় পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ শুভেন্দু অধিকারীর সরকারের অবিলম্বে মুফতি রুহুল আমীনকে মুক্তি দিন: আল-হাইআতুল উলয়া ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত না করলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল

তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আহমদ বাটলা। সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শক্রমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পাকিস্তান তাবলিগের মুরব্বি হিসেবে কাজ করছেন।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে নতুন আমির নির্বাচিত হওয়ার খবর ফলাও করে প্রচার করা হয়েছে।

গত ১৬ নভেম্বর ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন তাবলিগ জামাত পাকিস্তানের আমির মাওলানা নজরুর রহমান। ২০১৮ সালের নভেম্বরে হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর তিনি চতুর্থ আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় আট বছর এ দায়িত্বে ছিলেন তিনি।

মাওলানা আহমদ বাটলা কে?

মাওলানা আহমদ বাটলা রায়বেন্ড মারকাজের সঙ্গে সম্পৃক্ত তাবলিগ জামাতের একজন জ্যেষ্ঠ মুরব্বি। তিনি তাবলিগ জামাতের বিশ্ব শূরার সদস্য হিসেবেও পরিচিত। দীর্ঘদিন পাকিস্তান তাবলিগের শীর্ষ মুরব্বি হিসেবে কাজ করছেন। তিনি শায়খুল হাদিস হিসেবেও পরিচিত।

তার বয়ান ও আলোচনায় দীনের দাওয়াত, আত্মশুদ্ধি ও আমলের প্রতি গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

তাবলিগ জামাতের নেতৃত্বে তাঁর নাম অবশ্য আগেও আলোচনায় এসেছিল। ২০১৮ সালের নভেম্বরে তৃতীয় আমির হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাব ইন্তেকাল করেন। তিনি ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বরের অসিয়তে পরবর্তী নেতৃত্বের জন্য তিনজনের নাম প্রস্তাব করেন। তারা হলেন—মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা ও মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।

পরে রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শক্রমে মাওলানা নজরুর রহমানকে আমির করা হয়। আর মাওলানা আহমদ বাটলা নায়েবে আমিরের দায়িত্ব গ্রহণ করেন।

সম্প্রতি রায়বেন্ডের ২০২৬ সালের বিশ্ব ইজতেমায় আসরের পর প্রথম বয়ানও করেন মাওলানা আহমদ বাটলা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ