সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন রঙিন এই দুনিয়ায় পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ শুভেন্দু অধিকারীর সরকারের অবিলম্বে মুফতি রুহুল আমীনকে মুক্তি দিন: আল-হাইআতুল উলয়া ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত না করলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল

পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ শুভেন্দু অধিকারীর সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

অনুমোদন না থাকার অভিযোগ তুলে ভারতের পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি ন্যূনতম অবকাঠামোর অভাব ও গুরুতর অনিয়মের অভিযোগে আরও ১০০টি মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যে স্বীকৃত ও অনুমোদনহীন মাদরাসার প্রকৃত সংখ্যা নির্ধারণে গত জুনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যব্যাপী জরিপের নির্দেশ দেন। এর ভিত্তিতে সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দফতর কলকাতাসহ ২২টি জেলায় মাদরাসাগুলোর তথ্য যাচাই করে।

জরিপের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে বৈধ অনুমোদন নিয়ে ২ হাজার ১৩২টি মাদরাসা পরিচালিত হচ্ছে। অন্যদিকে অনুমোদনহীন মাদরাসার সংখ্যা ২ হাজার ৩৯৬টি। প্রথম ধাপে বন্ধের নির্দেশ পাওয়া ২৫২টি প্রতিষ্ঠানের অধিকাংশই খারেজি ধারার মাদরাসা।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪৪টি মাদরাসা রয়েছে মালদহে। উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদিয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদরাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষার্থীদের আবাসিক সুবিধা বাড়ানোর উদ্যোগও নিয়েছে রাজ্য সরকার। এ লক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গে বৈঠক করেন রাজ্যের জনজাতি ও সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী ক্ষুদিরাম টুডু।

বৈঠক শেষে ক্ষুদিরাম টুডু জানান, প্রচলিত শিক্ষার পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীরা যাতে আধুনিক শিক্ষার সুযোগ পায়, সে লক্ষ্যে তফসিলি জাতি ও জনজাতি শিক্ষার্থীদের আদলে তাদের জন্যও ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা চাওয়া হয়েছে।

মাদরাসা বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রথম ধাপে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আরও ১০০টি প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম পাওয়ায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এসব প্রতিষ্ঠান বৈধতা বা অনুমোদনের প্রমাণ দেখাতে ব্যর্থ হলে সেগুলোও বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মাদরাসা বন্ধের সরকারি সিদ্ধান্ত ঘিরে রাজ্যটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সীমান্তবর্তী এলাকায় মৌলবাদী কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ তুলে সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তার ভাষ্য, মাদরাসা শিক্ষার আড়ালে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বন্ধ করা সরকারের দায়িত্ব।

বিজেপির জ্যেষ্ঠ নেতা ও রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও এ পদক্ষেপকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানে রাষ্ট্রবিরোধী শিক্ষার প্রচার চলত এবং বাংলাদেশভিত্তিক সন্ত্রাসীরা সেখানে আশ্রয় নিত। শিক্ষাব্যবস্থাকে সুশৃঙ্খল করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে বলে তিনি দাবি করেন।

তবে সরকারের এ অবস্থানের সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, মাদরাসা একটি শিক্ষাব্যবস্থা মাত্র। এর বিরুদ্ধে ঢালাওভাবে সন্ত্রাসী তকমা দেওয়া কোনোভাবেই সমীচীন নয়।

সূত্র: এনডিটিভি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ