সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

অভাব দূর ও ঋণ পরিশোধের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অভাবী মানুষের সংখ্যা কম থাকলেও মানুষের মাঝে নানা ধরনের অস্থিরতা কাজ করে। সেই সঙ্গে মানুষ নানা কারণে, জীবনের বিভিন্ন প্রয়োজনে একে অন্যের কাছ থেকে ঋণ গ্রহণ করে। সুতরাং এ বিষয়গুলো একটি অপরটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশাল ভান্ডার থেকে অভাব, অস্থিরতা ও ঋণ পরিশোধের দোয়া উল্লেখ করা হলো।

অভাব থেকে বাঁচার দোয়া- 

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত আল্লাহর রাসুল সা. বলেন, ‘যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে, তার অভাব দূর হয়ে যাবে।

দোয়াটি হলো-

 اللّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أو أُظْلَمَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলামা।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে। এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে। এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি— কাউকে জুলুম করা থেকে অথবা কারও দ্বারা অত্যাচারিত হওয়া থেকে। (সহিহ বুখারি, হাদিস : ১৫৪৪)

ঋণ পরিশোধের দোয়া-

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।’

অর্থ : হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে বিরত রাখো বা দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে আত্মনির্ভরশীল করো।

উপকার : হজরত আলী রা. বলেন, একজন চুক্তিবদ্ধ গোলাম তার কাছে এসে বলে, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি। আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি বলেন, আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দেব না, যা আমাকে হজরত রাসুলুল্লাহ সা. শিখিয়েছিলেন? যদি তোমার ওপর সীর (সাবির) পর্বত পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহতায়ালা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। তারপর তাকে এই দোয়া শিক্ষা দেন। -(তিরমিজি : ৩৫৬৩)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ