শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত ব্যবহার করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমান বিশ্বে যোগাযোগ থেকে শুরু করে কেনাকাটা, লেনদেন, অফিশিয়াল কাজ এমনকি ব্যবসা-বাণিজ্যের কাজে মোবাইলের ব্যবহার দিন দিন শুধু বাড়ছেই। আবার হাতের মোবাইল ফোনটি এখন প্রায় সবারই ব্যক্তিত্বের প্রতিনিধিত্বকারী হিসেবেও কাজ করছে।

আর তাই অনেকেই তার শখের মোবাইল ফোনটি মনের মাধুরী দিয়ে সাজাতে পছন্দ করেন। যার মধ্যে মোবাইলের স্ক্রিনসেভার বা ওয়ালপেপার খুবই গুরুত্বপূর্ণ।

এখন প্রশ্ন হচ্ছে, মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত, আল্লাহর নাম বা কোনো জিকির যুক্ত করা কি ঠিক?

শুরুতেই বলতে হয় যে, কোরআনের আয়াত, আল্লাহর নাম বা কোনো জিকির এবং আল্লাহর অন্যান্য নিদর্শনাবলিকে যথাসম্ভব সম্মান করা, কোনোভাবে যেন এগুলোর অসম্মান না হয়, সেদিকে লক্ষ রাখা, সতর্ক থাকা আমাদের সবার কর্তব্য।

রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন,

ذٰلِکَ وَمَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰهِ فَاِنَّهَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ

অর্থ: ‘এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলিকে সম্মান করলে এটাতো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ’। (সূরা: হজ, আয়াত: ৩২)

মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত, আল্লাহ তাআলার নাম বা কোনো জিকির থাকলে ক্ষেত্রবিশেষে এগুলোর অসম্মান হওয়ার আশংকা থাকে। কারণ মোবাইল অনেক সময়ই সম্মানের সঙ্গে ব্যবহার করা হয় না। যত্রতত্র রাখা হয়। মাঝে মাঝে টয়লেটেও নেওয়া হয়। চার্জ দেওয়ার প্রয়োজনে মেঝেতেও রাখতে হয়। আর তাই মোবাইল ওয়ালপেপার হিসেবে কোরআনের আয়াত, আল্লাহর নাম, জিকিরযুক্ত ছবি সেট করা ঠিক নয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ