শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অনিষ্টকারী প্রাণীর দংশন থেকে বাঁচার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মাদ হুজাইফা

পৃথিবীতে অসংখ্য বিষাক্ত প্রাণী আছে। কিছু প্রাণীর বিষক্রিয়ায় মানুষের মৃত্যুও ঘটে। এগুলোর আক্রমণ-দংশন থেকে বাঁচতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন।

এক সাহাবি রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসুল, গতকাল রাতে একটা বিচ্ছু আমায় দংশন করেছে। রাসুল সা. তাকে বললেন, যদি তুমি সন্ধ্যায় এই দোয়া পড়ে নিতে :أَعُوذُ بكَلِماتِ اللهِ التّامّاتِ مِن شَرِّ ما خَلَقَ তাহলে বিচ্ছু তোমাকে ক্ষতি করতে পারত না। -সহিহ মুসলিম শরীফ, হাদীস নং ২৭০৯

দোয়াটির বাংলা উচ্চারণ: আঊযুবি কালিমা-তিল্লাহিত্তাম্মাতি মিন শাররি মা খলাক্ব

বাংলা অর্থ: আল্লাহর পরিপূর্ণ কালেমা দ্বারা আল্লাহর সকল সৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি 

যারা সকাল-বিকাল নবীজির শেখানো এই দোয়াটি পাঠ করবে তারা সকল প্রকার বিষাক্ত প্র্রাণীর ক্ষতি থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ।