শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পবিত্র রমজানে বিশ্ব মুসলিমের প্রতি মাওলানা তারিক জামিলের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের প্রখ্যাত আলেম ও দাঈ মাওলানা তারিক জামিল পবিত্র রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন। মুসলমানরা কীভাবে রোজা রাখবে, রোজার শিক্ষা কী- সে সম্পর্কেও বার্তা দিয়েছেন তিনি। এ মাসে হিংসা, বিদ্বেষ থেকে মুক্ত থাকার আহ্বানের পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষার প্রতি বিষেশ গুরুত্ব দেওয়ার আহ্বান করেছেন তিনি ।

মাওলানা তারিক জামিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারিক জামিল লেখেন, পুরো বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। এ মাসে মন থেকে সব ধরনের ঘৃণা, হিংসা, বিদ্বেষ দূর করুন।

শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি এক ভিডিওতে রমজানের সুসংবাদ সম্পর্কে রাসুল সা.-এর হাদিসের আলোচনা করেন। যেখানে রাসুল সা. বলেছেন, তোমাদের সামনে রমজান মাস আসছে। এ মাসে আল্লাহ তায়ালা রহমত, বরকত ও মাগফেরাত নাজিল করেন। জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজগুলো বন্ধ করে দেন। জাহান্নাম থেকে মুক্তি দেন। শয়তানকে বন্দি করেন।

রোজার প্রতি অবহেলা না করতে হজরত আলী রা. এর বর্ণিত হাদিসের আলোচনা করেন মাওলানা তারিক জামিল। যেখানে বলা হয়েছে, কেউ ইচ্ছা করে রমজানের কোনো রোজা ভাঙলে পরবর্তীতে পুরো বছর কাজা করলেও এ এক রমজানের সমান হবে না।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ