শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আদর্শ মুমিনের বিশেষ ১০টি গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুনিয়া হোক বা আখেরাত হোক কেবল মুমিনরাই সফলকাম। আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেন পবিত্র সুখময় জীবন। আল্লাহ তাআলা বলেন,) مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ) ‘মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব’ (আন-নাহল, ১৬/৯৭)। আর আখেরাতে তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন এবং তারা প্রবেশ করে চির সুখময় জান্নাতে। আপনি কি জানেন প্রকৃত সফল কে? প্রকৃত সফল হচ্ছে তারাই, যারা মুমিন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,) فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ ( ‘যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে, আর পার্থিব জীবন প্রতারণার সম্পদ ছাড়া আর কিছুই নয়’ (আলে ইমরান, ৩/১৮৫)।

সফল মানে এই নয় যে, দুনিয়াতে যাদের টাকা-পয়সা, ধন-দৌলত, বাড়ি-গাড়ি আছে বলেই তারা সফল? কখনই না, তারাই তো সুখী, যারা মুমিন। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন কে সফল। তাহলে কেন আজ আমরা নির্ভয়ে আছি। দুনিয়া এবং আখেরাতে সফল হতে গেলে একজন আদর্শ মুমিনের বিকল্প নেই। যেমন আল্লাহ তাআলা বলেন, ) قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ  (‘অবশ্যই মুমিনগণ সফল হয়েছে’ (আল-মুমিনূন, ২৩/১)। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে। একজন প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই আপনার মধ্যে কয়েকটি গুণের সমাবেশ ঘটাতে হবে। সেই গুণগুলো কী, তা আমরা একটু জেনে নà