শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেলো সম্প্রতি ঘোষণা করেছেন যে, তিনি বিশ্ববিদ্যালয়ে হিজাব পরিধান নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন। তিনি আরএমসি টেলিভিশনকে জানান, একটি ইসলামিজম রয়েছে যা ঐতিহ্যবাহী ইসলামি বিশ্বাসের সাথে অমিল। তিনি বলেন, এটি এমন একটি মূল্যবোধ যা নারীদের পুরুষদের নিচে স্থাপন করে।

মন্ত্রী মুসলিম নাগরিকদের তাঁর বক্তব্য ব্যক্তিগতভাবে না নেওয়ার আহ্বান জানান এবং বলেন , রাজনৈতিক ইসলাম মুসলিমদের বিশ্বাসকে বিকৃত করে।

২০০৪ সালের মার্চ মাসে ফ্রান্স প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে হিজাব পরিধান নিষিদ্ধ করেছিল। তবে বিশ্ববিদ্যালয়গুলোকে এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ২০২৩ সালের আগস্টে ফরাসি শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল স্কুলগুলোতে আবায়া পরিধান নিষিদ্ধ করেন। তখন তিনি এটাকে ‘একটি ইসলামি পোশাক যা রাষ্ট্রের নিয়ম ও বিধিমালা লঙ্ঘন করে’ বলে দাবি করেন। ফরাসি সিনেট একটি বিল অনুমোদন করেছে, যা ফরাসি ক্রীড়া প্রতিযোগিতায় হিজাব পরিধান নিষিদ্ধ করার উদ্দেশ্যে।

<