শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে ২ সুরায় হয় আত্মরক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাসুল (সা.) একবার কঠিন রোগে আক্রান্ত হন। তিনি নিদ্রাবস্থায় দেখতে পান, দুজন ফেরেশতা তার কাছে আসেন। একজন তার শিরোদেশে, অন্যজন তার পাদদেশে দাঁড়িয়ে পরস্পর কথোপকথন করছেন। শিরোদেশের ফেরেশতা পাদদেশের ফেরেশতার কাছে জিজ্ঞেস করেন, ‘রাসুল (সা.)-এর রোগ সম্পর্কে তোমার ধারণা কী?’ তিনি বললেন, ‘রাসুল (সা.) জাদুতে আক্রান্ত হয়েছেন।’ ফেরেশতা জিজ্ঞেস করেন, ‘জাদু কে করেছে এবং সে জাদুটি কোথায়?’ ফেরেশতা বললেন, ‘লোবায়েদ বিন আসম ইহুদি এবং তা জারযান নামক কূপে একটি খেজুরের খোসার আবরণে পাথরের নিচে চাপা রয়েছে। এখন তা নষ্ট করার পদ্ধতি হচ্ছে, ওই কূপের পানি ফেলে পাথরের নীচ থেকে খেজুরের খোসার আবরণটি বের করে জ্বালিয়ে দিতে হবে।’

রাসুল (সা.) এ কথা শুনে ভোরবেলা আম্মার ইবনে ইয়াসির (রা.)-কে কয়েকজন সাহাবিসহ কুয়ার কাছে পাঠালেন। তারা কুয়ার পানি তুলে ফেললেন। এরপর পাথর তুলে খেজুরের খোসাটি বের করে যখন জ্বালিয়ে দিলেন, তখন দেখলেন, তাতে একটি সূতায় ১১টি গিরা দেওয়া রয়েছে। যখন এগারোটি আয়াত (সুরা ফালাকের ৫টি আয়াত ও সুরা নাসের ৬টি আয়াত) পাঠ করা হলো, গিরা ১১টিও খুলে গেল। (আসবাবুন নুজুল)। সুরা ফালাক মক্কায় অবতীর্ণ। এর একটি রুকু, ৫টি আয়াত। ফালাক শব্দের অর্থ- ঊষা বা প্রভাত। সুরা ফালাকের অর্থ হলো- হে নবী! আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের স্রষ্টার, তিনি যা সৃষ্টি করেছেন তার অপকার হতে, রাতের আচ্ছন্ন আঁধারের অপকার হতে, আর (জাদু পাঠ করে) গিরাসমূহে ফুঁ প্রদানকারীদের অপকার হতে, আর হিংসুকের অপকার হতে, যখন সে হিংসা করে। সুরা নাস মক্কায় অবতীর্ণ। এর একটি রুকু, ৬টি আয়াত। নাস শব্দের অর্থ- মানব বা মানবজাতি। সুরা নাসের অর্থ হলো- হে নবী! আপনি বলুন, আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই, যিনি মানুষের বাদশা, মাবুদ। আশ্রয় চাই লুকিয়ে থাকা শয়তানের কুমন্ত্রণার অপকার হতে, জিন ও মানুষের মধ্য হতে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ