মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

৫০ বছরের ইমামকে এলাকাবাসীর রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর বাজার জামে মসজিদের প্রায় ৫০ বছরের ইমাম ও খতিব ছিলেন মাওলানা কাজী নজরুল ইসলাম। এবার তিনি অবসরে গেছেন। তাঁকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার (২০ জুন) আসরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসী, বাজার কমিটি, যুব সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় ইমাম সাহেবের হাতে সম্মাননা স্মারক ও এক লাখ টাকার নগদ চেক তুলে দেয়া হয়।

একই দিনে নতুন খতিব হিসেবে যোগ দেয়া মুফতি মাওলানা আবু নোমান ইকরামুল হককে ফুলেল মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি ও ২নং বাকশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামসেদুল আলম, মহিউদ্দিন আখন্দ, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, ব্যবসায়ী মাহবুব আলম, নাঈমুল ইসলাম রাসেল, ডা. লোকমান হোসেন, প্রভাষক মাহবুব আলম, মিজানুর রহমান রুবেল, সাইফুল ইসলাম রাজিব, সাইদুর রহমান মিন্টু, কাওসার আহমেদ ও শওকত হোসেন ইমন।

 মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইমাম কাজি নজরুল ইসলাম শারীরিক অসুস্থতার কারণে অবসর নিয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুবেল, ইকরাম, রাব্বানীসহ কালিকাপুর গ্রামের অসংখ্য মুসল্লি। বিদায়ী সংবর্ধনা শেষে ইমাম সাহেবকে লালগালিচা সংবর্ধনা ও সুসজ্জিত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তার নিজ বাড়ি কালিকাপুর দক্ষিণ পাড়ায় পৌঁছে দেওয়া হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ