মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

মহিলা পাইলটের সফরের বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি অকিল উদ্দিন যশোরী

পৃথিবীর বর্তমান সময় দিন দিন উন্নতির দিকে অগ্রগামী হচ্ছে । আর এর জন্য নারী পুরুষ সকলেই বিভিন্ন পেশায় অগ্রণী ভূমিকা পালন করতে হচ্ছে । তাই সকল সেকটরেই নারী পুরুষ কে কাজ করতে হচ্ছে । তাই পুরুষ ডাক্তারের মত নারীকেও ডাক্তার হতে হয় । একই রকম পুরুষ পাইলটের মত নারীও পাইলট হতে হয় । একারণে অনেকেই জানতে চান, নারীর পাইলট হওয়ার বিধান কি?

মাহরাম ছাড়াই মহিলা পাইলটের সফর

প্রশ্ন- মেয়ে মানুষ পাইলট হতে এবং মাহরামহীন প্লেন চালিয়ে সফরে যেতে পারবে?

উত্তর- পাইলট হওয়ার পর স্বাভাবিকভাবেই ৭৮ কিলোমিটার থেকে দূরত্বে মাহরাম ছাড়াই সফর করতে হয় । আর দ্বীনের প্রয়োজনেও মাহরামহীন এমন সফর বৈধ নয় । অতএব মেয়ে মানুষের পাইলট পেশা গ্রহণ করা ও মাহরাম ছাড়াই প্লেন চালিয়ে সফর করা শরীয়তের দৃষ্টিতে অবৈধ ও নাজায়েজ ।

ولا تسافر المرأة بغير محرم ثلاثة أيام وما فوقها.

الفتاوى الهندية ١/ ٢٠٢ كتاب الصلاة، الباب الخامس عشر: في صلاة المسافر، زكريا بكڈپو دیوبند.

আলফাতাওয়াল হিন্দিয়া ১/২০২

ولغيرها لا تخرج ولو خالية من الأزواج للأمر بالقرار في البيوت.

تقريرات الرافعي ٤/ ٢٨٦ كتاب النكاح، باب المهر، مطلب: في منع الزوجة لقبض المهر، دار المعرفة، بيروت، لبنان. الطبعة الثالثة: ١٤٣٢ھ- ٢٠١١م.

তাকরীরাতুর রাফেয়ী ৪/২৮৬

উপসংহার - চলমান উন্নতি ইসলামী উন্নতি নয় । আর এ উন্নতির জন্য নারীর বাইরে এসে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল কাজ করার অনুমতি নেই ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ