মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

যে দোয়া পড়লে স্মরণশক্তি বাড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্মৃতিশক্তি মানুষের অমূল্য সম্পদ, যা ব্রেনের সঠিক ব্যবহারের ওপর নির্ভর করে। তবে বয়স বা বিভিন্ন কারণে অনেকেরই স্মরণশক্তি দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে অনেক শিশু পড়া মনে রাখতে পারে না এবং বয়স্কদের জ্ঞানশক্তি লোপ পাওয়ার সমস্যা দেখা যায়। ইসলাম ধর্মে মহান আল্লাহ তাআলা মানুষের স্মৃতিশক্তি ও জ্ঞান বৃদ্ধির জন্য বিশেষ কিছু দোয়া ও আমলের প্রতি উৎসাহিত করেছেন।

স্মরণশক্তি বা জ্ঞানশক্তি বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। রাসুল (সা.) এর নিকট জিবরিল আলাইহিস সালাম ওহি নিয়ে আসতেন। তিনি জিবরিল (আ.)-এর সঙ্গে ওহি পড়ার ও মুখস্ত করার চেষ্টা করতেন। যা তার জন্য অনেক কষ্টকর কাজ ছিল। তখন নিম্নোক্ত আয়াত নাজিল হয়। আর এতে রাসুল (সা.)-এর কষ্ট লাঘব হয়। তিনি ওহি ধারণ করতে সহজতার পাশাপাশি প্রশান্তি লাভ করেন।

স্মরণশক্তি বৃদ্ধির দোয়া ও আমলটি হলো (আরবি)-

رَّبِّ زِدْنِي عِلْمًا

উচ্চারণ: রাব্বি যিদনি ইলমাঅর্থ: হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সুরা ত্বাহা, আয়াত : ১১৪)

এই দোয়া নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করবেন। স্মরণশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে দেবেন। এছাড়াও স্মরণশক্তি বৃদ্ধির কয়েকটি উপকারী আমল রয়েছে।

স্মরণশক্তি বৃদ্ধির আমল

এক. সব ধরনের গুনাহ থেকে পরিপূর্ণ বেঁচে থাকা; কারণ, গুনাহর কারণে মুখস্থশক্তিতে দুর্বলতা আসে।

দুই. অধিক হারে আল্লাহর জিকির করা। যেমন- সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি পড়া।

তিন. আল্লাহ তাআলা বলেন, ‌‘যখন ভুলে যান, তখন আল্লাহর জিকির করুন।’ (সুরা কাহাফ, আয়াত : ২৪)

চার. কোন কোন আলেম এমন কিছু খাবারের কথা উল্লেখ করেছেন যেগুলো মুখস্থশক্তি বৃদ্ধি করে। যেমন- মধু ও কিসমিস খাওয়া।

ইমাম যুহরি (রহ.) বলেন, ‘তুমি মধু খাবে; কারণ এটি স্মৃতিশক্তির জন্য ভালো। তিনি আরও বলেন: যে হাদিস মুখস্ত করতে চায় সে যেন কিসমিস খায়।’ (খতিব আল-বাগদাদির আল-জামি: ২/৩৯৪)

পাঁচ. মুখস্থশক্তি বৃদ্ধি ও ভুলে যাওয়ার সমস্যা প্রতিরোধে আরো যে জিনিসটি সাহায্য করে, সেটি হচ্ছে- মাথায় হিজামা করা বা শিঙ্গা লাগানো।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ