সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন নিয়ে মুফতি আব্দুল মালেকের ফতোয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও কিছু কথা নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখার আহ্বান ইসলামি লেখক ফোরামের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার

প্রতিদিন কাঠবাদাম খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাঠবাদাম পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিংক, কপার, সেলেনিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। নিয়মিত কাঠবাদাম খেলে শ্বাসতন্ত্রের সমস্যা, হৃদরোগের ঝুঁকি কমে এবং রক্তস্বল্পতা দূর হয়। এটি চুল ও ত্বকের জন্যও ভালো। 

প্রতিদিন কাঠবাদাম খেলে কী কী উপকার হয়? 

কাঠবাদামে থাকা পুষ্টিগুণ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। কেননা এই বাদামে থাকে রাইবোফ্লাভিন ও এল ক্যারনিটিন। এই উপাদান দুটি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো। প্রতিদিন ৪-৬ টি কাঠ বাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের কাজের উন্নতি ঘটে, আলঝেইমার হওয়ার সম্ভাবনাও কমে। 

প্রতিদিন ভেজানো বাদাম খেলে হার্ট ভালো থাকে। কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উপকারী উপাদান থাকে। এ উপাদানগুলো হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন-ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেসিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে। 

বিভিন্ন গবেষণা বলছে, কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই ডায়াবেটিক রোগীরা কাঠবাদাম খেতে পারেন। শুধু তাই নয়, কাঠবাদাম কোলন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। 

কাঠবাদামে থাকে উচ্চ মাত্রায় ফসফরাস। এ উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের ওঠানামা নিয়ন্ত্রণ করে।

যারা ওজন কমাতে চান তারা প্রতিদিন কাঠবাদাম খান। কেননা এটি ওজন নিয়ন্ত্রণের সহায়ক। বাদাম খাওয়ার পর ক্ষুধা কমে যায়। ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়। সেই সঙ্গে শরীরে প্রয়োজন অতিরিক্ত ক্যালরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে। বিপাকের হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

কাঠবাদাম খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। বাদামে প্রচুর পরিমাণ মনো-স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, থাকে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডও। কিন্তু কোনরকম ট্রান্স ফ্যাট থাকে না। ফলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকেরও আশঙ্কা কম থাকে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ