এতদঞ্চলের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসায় ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
বুধবার ( ১২ মার্চ) শুরু হওয়া ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।
ভাষা সাহিত্যে প্রাজ্ঞ, সাংবাদিকতায় অভিজ্ঞ একনিষ্ঠ দাঈ ও আদর্শ কলমসৈনিক তৈরির লক্ষ্যে মাদ্রাসার তত্ত্বাবধানে প্রাক্তন ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় এ কোর্সের আয়োজন করা হয়। এতে প্রশিক্ষকমণ্ডলীর মধ্যে ছিলেন, বার্তা ২৪ডটকম'র সহকারী সম্পাদক মাওলানা মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের বার্তা সম্পাদক ও লেখকপত্র সম্পাদক মাওলানা জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হà§