সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কাতারে বৃহত্তর কুমিল্লা প্রবাসীকল্যাণ পরিষদের সেহরি ও দোয়া মাহফিল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কে.এম. সুহেল আহমদ
কাতর>
কাতারের রাজধানী দোহার বিন মাহমুদ এলাকার ভিক্টোরিয়া হোটেলের হলরুমে বৃহত্তর কুমিল্লা প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির সম্মানে সেহরি পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কাতারস্থ বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদ।

অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান পরিষদের কর্মকর্তাবৃন্দ। সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক বেলাল মিয়াজী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন গাল্ফ বিজনেস এসোসিয়েশনের সভাপতি এম. সাইফুল আলম, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্য আবু রায়হান, ফেনী সমিতির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাবু, ক্রিকেটার আমিনুল ইসলাম সহ আরও অনেকে।

বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, সাইফুল ইসলাম, জামান হোসেন, আবদুল কাদের, জহিরুল হক ভূঁইয়া, ইসমাইল খন্দকার, মো: সুমন আহমেদ, আনোয়ার হোসেন সুমন প্রমূখ।

দোয়া ও সেহরি গ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ