মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

প্রতারণা এড়াতে ওমরাহ যাত্রীদের সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

প্রতারণার বিষয়ে ওমরা যাত্রীদের সতর্ক করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ‘হাজী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের’ প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য ওমরা যাত্রীদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ও ওমরা যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কতিপয় অসাধু চক্র হাজী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে গ্রুপ খুলে ওমরা যাত্রীদের কিস্তিতে কয়েকবার টাকা নিয়ে ওমরায় পাঠাবে মর্মে প্রলুব্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। হাজী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে কোনো হজ ও ওমরা এজেন্সি নেই। তাই এ ধরনের চক্রের সদস্য/প্রতিনিধিদের কাছ থেকে সর্বসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। একইসঙ্গে এ ধরনের ব্যক্তিদের বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানানোর জন্যও অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ