মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত মানুষের পাশে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তাঁর তত্ত্বাবধানে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তাগলীবে দ্বীন ফাউন্ডেশন (টিডিএফ) ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, রান্না করা খাবার, শুকনো খাবারসহ বিভিন্ন জরুরি সহায়তা বিতরণ করছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় মাওলানা মামুনুল হক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের চলমান ত্রাণ কার্যক্রম তদারকি করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, এই দুর্যোগের সময়ও আপনারা একা নন। আমরা আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

পরে বিকেল ৬টায় তিনি বাঁশখালী উপজেলার ছনুয়া বড় মাদরাসা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে আশ্রয় নেওয়া নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রয়োজন ও সমস্যার কথা শোনেন এবং চলমান ত্রাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

এ সময় তিনি বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামী ও মানবিক দায়িত্ব। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং মানবিক সংগঠনকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে, আমিরে মজলিসের তত্ত্বাবধানে পরিচালিত তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাবারের ফুড প্যাক বিতরণ করা হয়। সোমবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের একটি আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হয়। একই দিনে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় পরিবারের মাঝেও শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়।

পরিদর্শনকালে মাওলানা মামুনুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসিরুদ্দিন মুনির, মাওলানা মিজানুর রহমান মোল্লাসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ