শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

তত্বাবধায়কের মাধ্যমে অপশক্তির হাতে ক্ষমতা দেবে না আওয়ামী লীগ: কাদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ভয় পাওয়ার কিছু নেই। আর তত্বাবধায়ক সরকারের মাধ্যমে অপশক্তির হাতে ক্ষমতা তুলে দেবে না আওয়ামী লীগ। নির্বাচনে আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় বিএনপি। এজন্য সতর্কতা প্রয়োজন। যেকোনো উপায়ে সহিংসতা প্রতিহত করতে হবে।

আজ শুক্রবার বিকেলে শান্তি সমাবেশের আগের দিন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

কাদের বলেন, আগামীকাল শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগ দেখিয়ে দিতে চায় তারা অশান্তির বিরুদ্ধে। 

নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শাক্তিকে সাথে নিয়ে অশুভ খেলার পরিকল্পনা করছে বিএনপি। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের পর আরেক মুক্তিযুদ্ধ আগামীর নির্বাচন। অপশক্তি চিরতরে বিলিন করতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। 

ওবায়দুল কাদের বলেন, ৪৭ সালের দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ চলবে নাকি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় চলবে, তার মিমাংসা করতে হবে। নির্বাচন হেরে যাওয়ার ভয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ