শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সহিংসতার ঘটনায় অনেকগুলো মামলা হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

শনিবারের সহিংসতার ঘটনায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সহিংসতার ঘটনায় অনেকগুলো মামলা হতে পারে।

তিনি বলেন, 'মামলা শুরু হয়েছে। অনেক মামলা দেয়া হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই মামলা দেবে। আমরা সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে মামলা দেবো।'

তিনি বলেন, 'প্রধান বিচারপতির বাড়িতে যারা যারা ঢুকেছেন, যারা সেখানে হামলা করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হবে। যারা গাড়ি পুড়িয়েছে, তাদের নামে মামলা হবে। পুলিশকে পিটিয়ে যারা হত্যা করেছে, যারা পুলিশ হাসপাতালে ঢুকে হামলা করেছে, তাদের নামে মামলা হবে। সাংবাদিকরা যারা আহত হয়েছে, তাদেরও উচিত মামলা করা।'

'২০১৪ সালের মতো তারা একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। আমরা অবশ্যই তা থামাবো,' তিনি বলেন।

তবে কতগুলো মামলা হয়েছে বা কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি তিনি।

সূত্র : বিবিসি

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ