শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে হেফাজত মহাসচিবের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, আমীরে শরীয়ত হযরত হাফেজ্জী হুজুর রহ. ও মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক হারদুয়ী রহ. এর সুযোগ্য খলিফা, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

আজ (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, অসংখ্য আলেম-ওলামার আধ্যাত্মিক রাহবার প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান রহ. এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন এ দেশের উম্মাহ দরদী একজন রাহবার ও বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ।

তিনি আরো বলেন, আলেমদের সহবত তাকে অন্যন্য উচ্চতায় আসীন করেছিলো। তিনি আলেমদের জন্য বাস্তব নববী আদর্শে পরিণত হয়েছিলেন। অসংখ্য আলেম আধ্যাত্মিক রাহবার হিসেবে তার হাতে বায়াত গ্রহণ করেছেন। উম্মাহ'র একান্ত এই খাদেম নিজের কর্মময় জীবনে ইসলামের বহুবিদ খেদমত আঞ্জাম দেওয়ার মাধ্যমে আমাদের জন্য তৈরি করে গেছেন আকাবির উলামায়ে কেরাম ও দেওবন্দী সিলসিলার অসীম ফুয়ুজ ও বরকতের আধ্যাত্মিক ধারা।

হেফাজত মহাসচিব আরো বলেন, তিনি চলে গেলেও তার কর্মময় জীবনের বিভিন্ন খেদমত ও শিক্ষার মাধ্যমে আমাদের মাঝে তাঁর ফুয়ুজ ও বরকতের ধারা আজীবন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকার্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুমের জিন্দেগীর সমস্ত ভুল-ভ্রান্তি ক্ষমা করে জান্নাতের আ’লা মাক্বাম দান করুন, আমীন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ