শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। তারা ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

রোববার (৫ নভেম্বর) রাতে ঢাকার ফিলিস্তিন দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে নৃশংস ইহুদিবাদী আগ্রাসনের নিন্দা জানিয়ে ও ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে ফিলিস্তিন দূতাবাস পরিদর্শন করেছে। ঐক্য পরিষদ ২০ মিলিয়নেরও বেশি লোকের প্রতিনিধিত্ব করে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ওইদিন থেকে হামাসকে নির্মূল করতে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য বলছে, এক মাসের সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার ৭০০। নিহতদের মধ্যে ফিলিস্তিনি শিশুর সংখ্যাই চার হাজারের বেশি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ