শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইউনেস্কো নির্বাহী পর্ষদে বাংলাদেশের জয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) এর নির্বাহী পর্ষদের নির্বাচনে ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট প্রদান করে। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এই সাধারণ সভায় অংশগ্রহণ করে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী বলেন, এই জয় বিগত দেড় দশকে আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সুদৃঢ় কূটনৈতিক অগ্রযাত্রার ফল। বিজয়ী বাংলাদেশ টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সকল সদস্য রাষ্ট্রের সাথে সমন্বয় করে কাজ করবে

বাংলাদেশকে সমর্থনের জন্য ইউনেস্কো সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষামন্ত্রী প্যারিস্থ বাংলাদেশ দূতাবাসের সক্রিয় কূটনীতির প্রশংসা করেন।

নির্বাচনী ফলাফল ঘোষণার পর ইউনেস্কোর মহাপরিচালক অঁদ্রে আজুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ