শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মাত্র ৪ মাসে হাফেজ হলেন ৯ বছরের শিশু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মাত্র চার মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে নয় বছরের এক শিশু। তার নাম সাইফ মাহমুদ। বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কালিকাপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল্লাহ মাহমুদ।

জেলার চান্দিনা থানাধীন সাতবাড়িয়ার মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী সাইফ। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। তার উস্তাদের নাম হাফেজ মাসুদুর রহমান।

এ প্রসঙ্গে মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী এনামুল হক বলেন, ‘আমাদের ছাত্র হাফেজ সাইফ মাহমুদ মাত্র ১২৮ দিনে (৪ মাস ৮ দিন) হিফজুল কোরআন সম্পন্ন করেছে। তার মতো ছোট্ট শিশু এত অল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ায় আমরা বিস্মিত ও উচ্ছ্বসিত।’

সাইফ মাহমুদের এ সাফল্যে তার বাবা-মা, সহপাঠী, উস্তাদ এবং মাদরাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই বেশ আনন্দিত ও গর্বিত বলেও জানান মুহতামিম।

সাইফ মাহমুদের বাবা বলেন, ‘আমি একজন প্রবাসী। বিদেশে থাকার পরও আমার আদরের সন্তান মাত্র ৯ বছর বয়সে এত অল্প সময়ে পূর্ণ কোরআন মুখস্থের বিরল সৌভাগ্য অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত এবং আবেগাপ্লুত। এজন্য আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায়ের পাশাপাশি সাতবাড়িয়া মাদরাসা দারুল উলূম ইসলামিয়া কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সাইফের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাই।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ