শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আ.লীগের সঙ্গে জোট বাঁধতে ইসিতে ৪ দলের আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আবেদন জানিয়েছে চারটি দল।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এখন পর্যন্ত চার দল নৌকা প্রতীকে নির্বাচনে যাওয়ার আবেদন করেছে। নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ তথ্য জাননো হয়েছে।

দলগুলো হলো হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ও দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী দল।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে আজ শনিবারের মধ্যে জানাতে বলেছিল নির্বাচন কমিশন (ইসি)। ইসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে এখন পর্যন্ত এই চার দল নিজেদের অবস্থান জানিয়েছে।

রাজনৈতিক দলগুলোকে জোটভুক্তির বিষয়ে জানাতে মাত্র তিন দিন সময় দিয়েছে ইসি। গত ১৬ নভেম্বর এক নির্দেশনায় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ১৮ নভেম্বরের মধ্যে জোটভুক্তির বিষয়ে জানাতে বলা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ