শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জনগণের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

জনগণের প্রতিটি টাকার ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়কে নির্দেশ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ দুপুরে বঙ্গভবনে বাংলাদেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক নুরুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। পরে, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠকের বিভিন্ন বিষয় বাসসকে জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাই সরকারি ব্যয় আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তাই তিনি সরকারি অর্থের যথাপোযুক্ত ব্যবহার নিশ্চিত করতে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার জোর তাগিদ দেন। সাক্ষাৎকালে সিএসজি তার কার্যালয়ে সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এছাড়া অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি কল্পে গৃহীত ব্যবস্থাদি সম্পর্কে ও রাষ্ট্রপতিকে জানান মহা হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক।

তিনি পেনশন ব্যবস্থা সহজীকরণে গৃহীত পদক্ষেপসমূহ রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এসময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ