শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আসন্ন নির্বাচন নিয়ে চরমোনাই পীরের ‘জাতীয় সংলাপ’ আগামীকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সাথে জাতীয় সংলাপ আহ্বান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই সংলাপ আয়োজিত হবে।

সংলাপ বিষযে এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ অতীতের যে কোন সময়ে চেয়ে গভীরতর সংসটে নিপতিত। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকট ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে এ থেকে উত্তরণের জন্য আমরা জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী ২৮ নভেম্বরের জাতীয় সংলাপ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমি মনে করি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ