রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকায় দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

উত্তর কোরিয়া গত ২০ নভেম্বর থেকে বাংলাদেশে তাদের দূতাবাসের সব কার্যক্রম বন্ধ করেছে। এখন থেকে ভারতের দিল্লিতে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশোনা করবে।
 
কূটনৈতিক একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আরও উন্নত ব্যবস্থাপনা এবং রিলোকেশনের জন্যই উত্তর কোরিয়া বাংলাদেশে তাদের দূতাবাস বন্ধ করেছে। এ অঞ্চলে নেপাল এবং সারা বিশ্বে অনেক দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া।

বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। উত্তর কোরিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার সঙ্গে বিষয়গুলো দেখাশোনা করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ