শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইসলামী চেতনা বিরোধী পাঠ্যপুস্তক বাতিল করতে হবে : চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই নতুন শিক্ষাক্রমে চালু হওয়া যেসব বইয়ে ইসলামী চেতনা বিরোধী বিষয় রয়েছে সেগুলো বাতিল করার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে ভুল, বিভ্রান্তিকর ও ইসলামী চেতনা বিরোধী বিতর্কিত পাঠ্যবই বাতিল করতে হবে। স্কুল মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষা কারিকুলাম ও পাঠ্য পুস্তকে ভুল ইতিহাস সন্নিবেশিত করে আগামী প্রজন্মকে আত্মপরিচয়ের সঙ্কটে ফেলার চেষ্টা করা হচ্ছে। একই সাথে ডারউইনের বিতর্কিত মতবাদ পাঠ্যভুক্ত করে মুসলমানদের ঈমান-আক্বিদার ওপর আঘাত করা হয়েছে।

তিনি বলেন, আমাদের এই সরল প্রতিবাদকে শিক্ষামন্ত্রী ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

তিনি বলেন, সাহস থাকলে পাঠ্য বই নিয়ে আলেমদের সাথে বসুন, ভুল আছে কিনা জাতি দেখবে। তিনি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত বাদ দিয়ে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করলে ধর্মপ্রাণ জনতা স্বাগতম জানাবে। অন্যথায় পরিণতি সুখকর হবে না।

আজ বুধবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, অবিলম্বে পাঠ্যপুস্তক বাতিল করে নতুন করে বই ছাপানোর কাজ করতে হবে। পাঠ্যপুস্তক সংশোধনে হাক্কানী ওলামায়ে কেরামের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। ৯২ ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরনের পাঠ্য গ্রহণযোগ্য হতে পারে না। তাই অবিলম্বে আপত্তিকর বই ও সিলেবাস বাতিল করতে হবে। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ