মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

একযোগে ৪৭ ইউএনওর বদলির অনুমোদন ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ের পাঠানো ৪৭ ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আজ সোমবার ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, ইসির পক্ষ থেকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে একইস্থানে ৬ মাসের বেশি আছেন এমন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক বছরের বেশি আছেন এমন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। সে নির্দেশনার আলোকে ৪৭ জন ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের কাছে সুপারিশ পাঠায়। ওই অনুমোদন করেছে ইসি।

অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন এলাকার ৪৭ জন ইউএনওর বদলির সুপারিশ এলে কমিশন তাতে অনুমোদন দেয়। আর ২০ জনের চিঠি এসেছে। মোট ২৫০ জনের বেশি ইউএনও বদলি হবে। এ ছাড়া ৩২০ জনের মতো ওসি বদলি করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ