মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

রোহিঙ্গা ক্যাম্পে গুলি, একরাতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় একরাতে গুলিতে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়া ১৭ নম্বার মধুর ছড়া ও জামতলির ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন: উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পের মো. জোবাইর (১৮), আনোয়ার সাদিক (১৭) ও ১৭ নম্বর ক্যাম্পের কাশিম (৩৪)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা ১৫নং ক্যাম্পে চারজনকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পের ব্লক জি-৩ ও ব্লক-৭-এর খালি জায়গায় গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় দুজন নিহত ও দুজন গুরুতর আহত হন।

তবে সন্ত্রাসীদের আরসা বললেও নিহত ও আহতরা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) কি-না এ বিষয়ে কিছু বলেননি ওসি।

অন্যদিকে ১৭নং ক্যাম্পের ঘটনা নিয়ে ওসি শামীম হোসাইন জানান, কথা আছে বলে ঘর থেকে কাশিমকে ডেকে নিয়ে  হত্যা করা হয়। তাকেও গুলি করে পালিয়ে যান দুর্বৃত্তরা।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি শামীম হোসাইন।

এর আগে, মঙ্গলবার বিকেলে ৪নং ক্যাম্পে আরেকটি ঘটনায় গুলি করে হত্যা করা হয় এক যুবককে। তার নাম  ইমাম হোসেন (৩০)। তিনি উখিয়া উপজেলার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা জি-১২ ব্লকের মনি উল্লাহর ছেলে।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ