মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিএনপির অবরোধ : আরো ১০ যানবাহনে আগুন ৩৬০ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দশম দফা অবরোধের প্রথম দিনে গতকাল বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ১০টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির দাবি, ঢাকাসহ সারা দেশে দলটির ৩৬০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলের নেতাদের দাবি, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে এ পর্যন্ত দলটির ২২ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।  রাজধানীর মতিঝিল, পল্টন, বাড্ডা, রামপুরা, পল্টন ও পুরান ঢাকার কয়েকটি এলাকাসহ সারা দেশে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা গতকালও ঝটিকা মিছিল করেছেন।   দেশের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি এক দিনের বিরতি দিয়ে গতকাল ও আজ বৃহস্পতিবার দশম দফায় দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। সমমনা দলগুলোও একই কর্মসূচি পালন করছে তাদের সঙ্গে। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সারা দেশে সতর্ক রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।   গত রাত সাড়ে ৮টা পর্যন্ত সারা দেশে আরো ১৮ মামলায় ৩৬০ জনকে গ্রেপ্তারের দাবি করেছে বিএনপি। এসব মামলায় মোট আসামি করা হয়েছে এক হাজার ৭৮৫ জনকে। বিভিন্ন এলাকায় হামলায় আহত হয়েছেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী। এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে ৯৫৪ মামলায় দলটির ২২ হাজার ৮৪১ জনকে গ্রেপ্তার করা হয়।  গতকাল সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই দাবি করেছেন। গতকাল বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার একটি বিআরটিসি বাসে আগুন দেওয়া হয়। সকাল পৌনে ১১টার দিকে ঢাকার বাইরে চাঁদপুরের বাজার রোড এলাকায় একটি কাভার্ড ভ্যানে, সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর বাজার সড়কে গাছের টুকরা ফেলে গতি রোধ করে একটি কাভার্ড ভ্যানে এবং রাত সাড়ে ৮টার দিকে সিলেটের কদমতলী বাস টার্মিনালে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল দুপুরে খুলনার শেরে বাংলা রোডের জোহরা খাতুন স্কুলসংলগ্ন সড়কে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তাদের বহনকারী পরিবহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।  বিএনপির ২৬ নেতাকর্মীর কারাদণ্ড  রাজধানীর ক্যান্টনমেন্ট থানার নাশকতার মামলায় বিএনপির ২৬ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ ছাড়া বিচারক একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দিয়েছেন।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ