মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বাংলাদেশের উন্নয়ন অনেক দেশেরই সহ্য হয় না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উন্নয়ন অনেক দেশই সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এই সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে অনেক চেষ্টা করেছে। শুধু স্বাস্থ্য খাতই নয়, সার্বিকভাবেই দেশের নানা উন্নয়ন হয়েছে। কিন্তু বাংলাদেশের এসব উন্নয়ন অনেক দেশেরই সহ্য হয় না, তাই তারা পেছন থেকে নানা ষড়যন্ত্র করে।
   
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আপনারা জানেন দেশের স্বাস্থ্য সেবার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে, কিডনি, লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে। এগুলো আগে এই দেশে হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই নানা উন্নয়ন ও অর্জন এসেছে। তবে যেখানে জ্বালাপোড়াও হবে, সেখানে কোনো উন্নয়ন সম্ভব নয়। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে স্বাস্থ্য সেবার উন্নতিও সম্ভব নয়।

তিনি বলেন, দেশের উন্নয়ন অনেকেরই পছন্দ হয় না। এমনকি একটি দেশ যখন উন্নতি করে, তখন অনেক দেশই নানা চক্রান্ত শুরু করে।

এমনভাবে তারা আপনাকে ধরবে, যেন তাদের কথা শুনতেই হবে। তাদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করলেই ভালো। কিন্তু প্রধানমন্ত্রী সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এতোকিছুর মধ্যেও তিনি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন।
স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, আমাদের একটি কথা মনে রাখতে হবে, দেশের সমস্যা হলে সেটি সবার জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। সেই সমস্যা থেকে কেউই বাদ যাবে না।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ