মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, যোগ দিচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আটলান্টায় শুরু হচ্ছে জাতিসংঘের পাঁচ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন। সোমবার (১১ ডিসেম্বর) শুরু হতে যাওয়া এই সম্মেলনে বাংলাদেশও অংশ নিচ্ছে।


জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের কমিশনার আসিয়া খাতুনের নেতৃত্বে দেশের একটি প্রতিনিধিদল সম্মেলনে থাকবে।


জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) তত্ত্বাবধানে দুই বছর পর পর সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ২০০৩ সালে সনদ সইয়ের পর থেকে এতে সই করা দেশগুলো কীভাবে দুর্নীতিবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করছে, সেটা মূল্যায়নের জন্যই মূলত এ সম্মেলন। অংশগ্রহণকারী দেশগুলোর দুর্নীতিবিরোধী কার্যক্রমে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সম্মেলনের আগে প্রতিটি দেশের দুর্নীতি দমন পরিস্থিতি সম্পর্কিত প্রতিবেদন অন্য দুটি দেশ চূড়ান্ত করে এবং তা সম্মেলনের জন্য উপস্থাপন করে। যেমন, এবার সুইজারল্যান্ডের প্রতিবেদনের প্রস্তাবিত খসড়াটি মূল্যায়ন করে তা চূড়ান্ত করেছে বাংলাদেশ ও সুইডেন। তেমনি বাংলাদেশের দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদনটি তাজিকিস্তান ও কমোরোসের চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু সমন্বয়গত জটিলতায় সেটি চূড়ান্ত হয়নি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ