মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

বাংলাদেশ ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার : হাইক‌মিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

বাংলাদেশ ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। নয়া দিল্লির অগ্রাধিকার তা‌লিকায় ঢাকার অবস্থান সবার ওপরে বলেও জানান এ হাইকমিশনার।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে ‘মিট দ্য সোসাইটি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

প্রণয় ভার্মা বলেন, প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তায় অগ্রাধিকার দেওয়া ভারতের নীতি। এক্ষেত্রে ভারতের অগ্রাধিকার তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম। ভারত বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতীয় হাইকমিশনার ব‌লেন, পারস্পরিক সহযোগিতায় উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে ভারত ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে। যার কার‌ণে দুই দেশের অগ্রগতি ক্রমশ বিকাশমান।

ভারত-বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে দুই দেশের নেতারা দৃঢ় অঙ্গীকারবদ্ধ ব‌লেও জানান প্রণয় ভার্মা।

তিনি বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দীর্ঘ পথ চলায় বাংলাদেশ ও ভারত আজ বিশ্বে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত। বিশ্বজুড়ে নন্দিত হয়েছে বাংলাদেশের উন্নতি ও অর্জন।

ভারতীয় হাইকমিশনার বলেন, মহামারি, সন্ত্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভারত ও বাংলাদেশ বিশ্ব মঞ্চে একত্রে কাজ করেছে। জাতীয় উন্নয়নের মাধ্যমে আমরা দুই দেশের অর্থনীতি, সমাজ ও জনগণের মধ্যে সুদৃঢ় যোগসূত্র স্থাপন করতে চাই।

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় আলোচনা সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ও পদ্মশ্রী ভূষিত লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার।

 এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ