মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৮ ডিসেম্বর র‌্যালি করার অনুমতি চেয়ে চিঠি আওয়ামী লীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীতে র‌্যালি করার অনুমতি চেয়ে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। 

শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৮ ডিসেম্বর (সোমবার) বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) থেকে বিজয় দিবসের র‌্যালিটি মৎসভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে সমাপ্ত হবে।


বিজয় দিবসের র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আরও থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদ সদস্যরা, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশসহ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না বলে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ