মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

শুরু হলো বিশ্ব ইজতেমার প্যান্ডেল তৈরির কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। গতকাল রবিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।


প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমা মাঠে প্যান্ডেলের খুঁটি পুঁতে এই কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বলেন, ‘আগামী বছর ফেব্রুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা সম্পন্ন করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। নির্ধারিত সময়ে সব কাজ শেষ করতে এখন থেকেই প্যান্ডেলের কাজ শুরু হলো।

মাওলানা যোবায়ের আহমেদ পন্থীদের আয়োজনে ২০২৪ সালের ২ থেকে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 

মাওলানা সাদ পন্থীদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি।


এর আগে ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভার সিদ্ধান্ত মোতাবেক মাওলানা যোবায়ের আহমেদ পন্থীদের প্রথম পর্ব ও মাওলানা সাদ পন্থীদের দ্বিতীয় পর্বের তারিখ জানানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ