মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

নির্বাচনে না এসে বিএনপি বড় ভুল করেছে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনে না এসে বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।  

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নগরের ধোপাদিঘীর পাড় এলাকায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


ড. মোমেন বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। আর সিলেট-১ আসনের নির্বাচনের দিকে বিদেশিরাও তাকিয়ে আছে। এমন পরিস্থিতিতে তিনি নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান।

বিএনপি হচ্ছে নালিশ পার্টি মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে।

পরে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে নৌকার প্রচারণা ও মিছিলের উদ্বোধন করেন।  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ