মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ভোটে কারচুপি ঠেকাতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে : সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং নির্বাচনে যেন কোনো রকম অনিয়ম-কারচুপি না হয়, সে জন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।


শুক্রবার (২২ ডিসেম্বর) যশোরে শেখ হাসিনা আইটি পার্ক অডিটরিয়ামে ১৩ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসি, আনসার ও বিজিবির কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমরা বলেছি, যেকোনো মূল্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ-শান্তিপূর্ণ হয়। এ বিষয়ে কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয়। শান্তি ভঙ্গ যেন না হয়। পরিবেশটা যেন অনুকূল থাকে, যাতে ভোটাররা নির্বিঘ্নে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভাবে ভোটকেন্দ্রে এসে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, একই সঙ্গে এই বার্তাও কঠোরভাবে দেওয়া হয়েছে, ভোটকেন্দ্রের ভেতরে থাকবেন প্রিজাইডিং অফিসার, অ্যাসিসট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তারা। ভোটকেন্দ্রের ভেতরে যেন কোনো অনিয়ম, কারচুপি, কোনো রকম দখলদারি, কোনো রকম পেশিশক্তি প্রয়োগ না হয়, সে জন্য তাঁদের যেন ব্যাপকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাঁদের যেন জবাবদিহি করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ